• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২৭:২৫ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা

১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার তথ্য দিলে বা হত্যাকারীর জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

এক বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে দাবি করে, তাকে হত্যা করতে সক্ষম ব্যক্তি বা গোষ্ঠীকে এ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তাদের ভাষ্য অনুযায়ী, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কারের তহবিল গঠন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়াকে তারা নিজেদের বাধ্যতামূলক অঙ্গীকার বলেও উল্লেখ করে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যার অভিযানে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন। ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩