• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:১৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সংবাদ সম্মেলনে রসিকতা স্কালোনির

‘ইয়ামালকে থামানোর উপায় রুমে তালাবন্দি করে রাখা’

১৮ জুলাই ২০২৬ রাত ০৮:৪৫:৫৯

‘ইয়ামালকে থামানোর উপায় রুমে তালাবন্দি করে রাখা’

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে রসিকতা করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
তিনি বলেন, ইয়ামালকে থামানোর সবচেয়ে সহজ উপায় হলো তাকে মাঠেই নামতে না দেওয়া।

১৯ জুলাই রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে কীভাবে আটকানো হবে এমন প্রশ্নের জবাবে হাস্যরস করে স্কালোনি বলেন, ‘ইয়ামালকে থামানোর উপায়? ইচ্ছা করে ওকে তার রুমে তালাবন্দি করে রাখি।’

রসিকতার পরই অবশ্য স্পেনের ১৯ বছর বয়সী এই উইঙ্গারের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ।

স্কালোনি বলেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে এক অমূল্য সম্পদ। এখনও অনেক তরুণ, ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য তার রয়েছে।’

তবে তিনি স্পষ্ট করে দেন, আর্জেন্টিনার নজর শুধু ইয়ামালের দিকে নয়, পুরো স্পেন দলের দিকেই।

স্কালোনি বলেন, ‘স্পেনের সবকিছুই আমাদের ভাবাচ্ছে। অবশ্য আমরা চেষ্টা করব তাদের কোচকে যেন হোটেলেই রেখে আসা যায়।’ এ মন্তব্য করে আবারও হাসির রোল তোলেন তিনি।

তিনি জানান, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গত বছরের ডিসেম্বর থেকেই লুইস দে লা ফুয়েন্তের দলকে বিশ্লেষণ করে আসছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

স্কালোনির ভাষায়, ‘ডিসেম্বর থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনকে বিশ্লেষণ করছি। তবে অন্য দলগুলোর চেয়ে বেশি নয়। অতিরিক্ত বিশ্লেষণও ভালো নয়। তারা কীভাবে খেলে, সেটা আমরা ভালোভাবেই জানি।’

সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় আর্জেন্টিনা কোচকে। বিশ্বকাপের এই ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই।

তিনি বলেন, ‘আমি জানি না। আমি কী করে জানব? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। মেসি সবসময়ই আমাদের চমকে দেয়। এ প্রশ্নটা তার জন্যই। এ নিয়ে আমি তার সঙ্গে কোনো আলোচনা করিনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১