• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৮:৪১ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হরমুজে জাহাজ চলাচল কমছে

১১ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৩:১৯

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হরমুজে জাহাজ চলাচল কমছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রভাবে টানা তৃতীয় রাতেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি এড়াতে জাহাজের অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচলের প্রবণতাও বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

উইন্ডওয়ার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ ও ১০ জুলাই রাতেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। ১২ ঘণ্টার ব্যবধানে মাত্র ছয়টি বাণিজ্যিক জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। অথচ, কয়েক দিন আগেও একই সময়ে সাধারণত ১৮ থেকে ২২টি জাহাজ চলাচল করত।

সংস্থাটি আরও জানায়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে অনেক জাহাজ এখন ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করছে। ‘ডার্ক ট্রানজিট’ নামে পরিচিত এ পদ্ধতিতে জাহাজের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায় না। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রায় ৪০ শতাংশ জাহাজ এ কৌশল ব্যবহার করছে, যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ এবং এর হার আরও বাড়ছে বলে জানিয়েছে উইন্ডওয়ার্ড।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে নৌচলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
১১ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৮:৩২





Follow Us