• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৭:০১ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সি ইমাম

১০ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৩:০২

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সি ইমাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজায় ইমামতি করেছেন শিয়া বিশ্বের অন্যতম প্রবীণ ও প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি। ১০১ বছর বয়সি এই শিয়া আলেমের নেতৃত্বে ৯ জুলাই বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় খামেনিকে দাফন করা হয়।

১৯২৫ সালের মার্চে ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ নূরি হামেদানি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি কোমে শিয়া ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং উচ্চপর্যায়ের ধর্মীয় কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষাজীবনে তিনি আল্লামা তাবাতাবাই ও গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ হোসেইন বোরুজেরদীর মতো খ্যাতিমান শিয়া আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে তিনি ইসলামি প্রজাতন্ত্রের নীতিগত সমর্থক হিসেবে পরিচিত এবং বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিয়া মুসলিমদের কাছে তিনি একজন ‘মারজা-ই-তাকলিদ’ বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃত্ব হিসেবে পরিচিত। তার দীর্ঘ ধর্মীয় নেতৃত্ব, অভিজ্ঞতা ও মর্যাদার কারণে খামেনির জানাজার ইমামতির দায়িত্ব তাকে দেওয়া হয় বলে জানানো হয়েছে।

সূত্র: ইরনা, প্রেস টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২