• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৩:০৮ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৬:২১

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনায় আর আগ্রহী নন এবং এ ধরনের আলোচনা তার কাছে ‘সময়ের অপচয়’ বলে মনে হয়।

৮ জুলাই বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা নিকৃষ্ট ও অসুস্থ মানসিকতার মানুষ। তাদের নেতৃত্বও অসুস্থ মানসিকতার। তারা নিষ্ঠুর ও সহিংস।’

তিনি আরও বলেন, ‘তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি এখানেই শেষ।’

যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আলোচকরা চাইলে যোগাযোগ অব্যাহত রাখতে পারেন, তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয়।

ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে পারে, কিন্তু আমি মনে করি তারা শুধু সময় নষ্ট করছে। তারা মিথ্যাবাদী।’

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক সই হয়েছিল। ওই সমঝোতার আওতায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ৬০ দিনের পরোক্ষ আলোচনা চালানোর কথা ছিল। তবে কাতারে অনুষ্ঠিত সাম্প্রতিক দফার আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ হয়। এরপর নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প সমঝোতাটিকে কার্যত সমাপ্ত বলে ঘোষণা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২০:৪৪



ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প
৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৬:২১





Follow Us