• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৭:২৭ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরাক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন পেজেশকিয়ান

৮ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৩:১৯

ইরাক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা শুরু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। বুধবার (৮ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া এসব হামলায় সিরিক ও বন্দর আব্বাস-সহ কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে ইরাক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফ শহরে নেওয়া হয়, যেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবরের পর নাজাফ ত্যাগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি জরুরি ভিত্তিতে রাজধানী তেহরান-এ ফিরছেন।

নাজাফে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং ইরাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল পেজেশকিয়ানের। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, খামেনির মরদেহ নাজাফ থেকে কারবালা নেওয়া হবে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে এবং ৯ জুলাই দাফনের কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২