• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:২৮:১৬ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

খামেনির জানাজায় কেন অনুপস্থিত ছিলেন মোজতবা?

৬ জুলাই ২০২৬ সকাল ১১:০০:২১

খামেনির জানাজায় কেন অনুপস্থিত ছিলেন মোজতবা?

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তার অন্য তিন ছেলে উপস্থিত থাকলেও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতবা খামেনির অনুপস্থিতি নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা শুরু হয়েছে।

৫ জুলাই রোববার তেহরানে অনুষ্ঠিত জানাজায় প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, সামরিক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ লাখো মানুষ অংশ নেন। তবে মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার অনুপস্থিতির কারণ সম্পর্কে ইরান সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে নিরাপত্তাজনিত শঙ্কা ও সাম্প্রতিক সংঘাতে আহত হওয়ার গুঞ্জন নিয়ে নানা জল্পনা রয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তা একসঙ্গে উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়নি।

জানাজায় অংশ নেওয়া কিছু শোকাহত ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিভিন্ন ব্যানারও দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। তেহরানে অতিরিক্ত ভিড় সামাল দিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us