ডেস্ক রিপোর্ট: চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে শুরু হওয়া বৈঠকের শুরুতে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চীন সফরের এটি শেষ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৈঠক শেষে বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের।
প্রধানমন্ত্রীর এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ মোট ২৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। সফরে প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও রয়েছেন। তারা হলেন—হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন এবং আরেকজন উপদেষ্টা।
উল্লেখ্য, গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বেইজিংয়ে যান। চীন সফর শেষে আজই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available