• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪৯:২৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালাল ইরান

৮ জুন ২০২৬ সকাল ১০:২৯:১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ৮ জুন সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড মিসাইল হামলার সতর্কতা জারি করে। ওই সময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করে বলে দাবি করা হয়। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালিয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ হামলার পর ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর মধ্যে পূর্ব জেরুজালেম, বীরশেবা এবং তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাও রয়েছে।

এদিকে পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০