• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৫০:৫৪ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

৩১ মে ২০২৬ সকাল ০৯:৩২:৫৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের বাগদাদ কিংবা ইরানে সামরিকভাবে জড়ানো উচিত ছিল না। তিনি বলেন, ‘ইরাকে কী ঘটেছিল তা দেখুন। আমরা সেখানে বড় ভুল করেছি। শুরু থেকেই আমাদের সেখানে থাকা উচিত ছিল না।’

ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান ব্যবহার করে হামলা না চালালে ইরান এখন পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে যেত। তার ভাষায়, ‘তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত। সম্ভবত ইসরায়েলও টিকে থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ত।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীর একটি অংশকে লক্ষ্যবস্তু করেনি। কারণ, ওয়াশিংটনের ধারণা ছিল বাহিনীর কিছু অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী অবস্থানে রয়েছে।

ট্রাম্প বলেন, বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে সরিয়ে দেওয়া হলেও পুরো সামরিক কাঠামো ধ্বংস করা হয়নি। তার মতে, যুদ্ধের সময় এমন ভুলও হয়, যখন একটি দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয় এবং পরে সেটি কয়েক দশকেও পুনর্গঠন করা সম্ভব হয় না।

সম্প্রতি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করলেও, অন্যদিকে প্রয়োজন হলে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us