আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় প্রবাসী মা তার পাঁচ বছর বয়সী সন্তানকে ২২তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
২৩ মে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। এর আগে গত বুধবার ওই ভবনের নিচে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের স্টাফরা জানিয়েছেন, ৩৫ বছর বয়সী ওই মা আল-নাদহা এলাকার উঁচু ভবন থেকে নিজের সন্তানকে ফেলে দেন। এরপর তিনি নিজে লাফ দেন।
ভবনটির প্রথম ছয় তলায় গাড়ি পার্কিং ও ব্যয়ামাগার রয়েছে। এরপর থেকে শুরু হয়েছে আবাসিক অংশ। ওই আবাসিকের ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটান ওই মা।
৩২তলা ভবনটির এক নিরাপত্তারক্ষী জানান তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে বাইরে গিয়ে এক নারী ও শিশুর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ পড়ে ছিল সড়কে। অপরদিকে মায়ের মরদেহটি ছিল ফুটপাথে।
তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১০টা ৫০ পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।
এদিকে এ ঘটনা ঘটার একদিন আগে ওই নারী ও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ সময় পুলিশকেও ডাকা হয়। তার স্বামী নিরাপত্তারক্ষীর কাছে অভিযোগ করেন তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে।
তার স্বামী দুবাইয়ে চাকরি করেন। মর্মান্তিক এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available