• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫০:৪৯ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

গুলির ঘটনায় নৈশভোজে আতঙ্ক, সরিয়ে নেওয়া হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে

২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০৬:০৬

গুলির ঘটনায় নৈশভোজে আতঙ্ক, সরিয়ে নেওয়া হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়েছে তার নিরাপত্তা সদস্যরা।

স্থানীয় সময় ২৫ এপ্রিল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

টেলিভিশন ফুটেজে দেখা যায়, নৈশভোজে খাবার টেবিলে বসেছিলেন ট্রাম্প। এ সময় হোটেলের লবি এলাকা থেকে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন নিরাপত্তা সদস্যরা এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

Ad

প্রাথমিক খবরে জানা গেছে, এক বন্দুকধারী হোটেলে এসে গুলি ছোড়ে। কিছু সংবাদমাধ্যমে হামলাকারী নিহত হওয়ার তথ্য এলেও, নিরাপত্তা কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।

এসময় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, তারা দুজনই সুস্থ আছেন।

প্রতিবছরের মতো হোয়াইট হাউজ সাংবাদিকদের এ নৈশভোজে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের বিভিন্ন তারকাও উপস্থিত ছিলেন। আকস্মিক এ ঘটনায় উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বার্তাসংস্থাকে নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানান, একজন বন্দুকধারী গুলি চালিয়েছে। তবে হামলাকারীর পরিণতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: রয়টার্স, এপি
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০



Follow Us