• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:০৬:৪৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য ২টি

২৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৬:৩৬

ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য ২টি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে ইসরায়েল প্রস্তুত। একটি নিরাপত্তা মূল্যায়ন সভায় তিনি এই কথা বলেছেন।

কাৎজ বলেন, ‘ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। আইডিএফ প্রতিরক্ষা ও আক্রমণ উভয় দিক থেকেই তৈরি এবং লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।’

কাৎজ জানান, এবার হামলা করলে ২টি লক্ষ্য নিয়ে কাজ করবে ইসরায়েল। তিনি জানান, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এই সংকেত পেলে প্রথমে খামেনি বংশের অবশিষ্টদের নির্মূল করা হবে। খামেনিরা ইসরায়েলকে ধ্বংস করতে পরিকল্পনা করছে।’

কাৎজ আরও বলেন, ‘এ ছাড়া ইরানের কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়ে দেশটিকে অন্ধকার যুগে ফিরিয়ে দেওয়া এবং জাতীয় অর্থনৈতিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

কাৎজ জানান, এবারের হামলা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘এবারের হামলা হবে আগের চেয়ে আলাদা ও মারাত্মক। ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এ পর্যন্ত যে বিশাল আঘাত পেয়েছে, সে ভয়াবহতাও ছাপিয়ে যাবে এবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ধ্বংসাত্মক আঘাত করা হবে। এই হামলা তাদের ভিত্তি কাঁপিয়ে দেবে এবং ভেঙে ফেলবে।’

সূত্র: রয়টার্স, আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫





Follow Us