আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
আইআরজিসির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করা হয়। পরে সেটিতে আঘাত হানলে ড্রোনটি ভূপাতিত হয়।
ইরানের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, তাদের বাহিনী হরমুজ প্রণালিতে ৫৬টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ৪ নভেম্বর দেওয়া ওই দাবির পর নতুন করে ড্রোন ভূপাতিতের খবর সামনে এসেছে।
গত ১৮ নভেম্বরও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরানের সেনাবাহিনী।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available