• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:২৭:৪৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের ১৫টি দানবাক্স

২১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:১২

প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের ১৫টি দানবাক্স
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: প্রায় পাঁচ মাস পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। ২১ নভেম্বর শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর সেখান থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে চলছে টাকা গণনার কাজ।

এবার গণনার কাজে পাঁচ শতাধিক মানুষ অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও গণনার কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর সেগুলো খোলা হয়েছে। এবার দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি (২১ নভেম্বর ২০২৬)

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:১৯



আজকের নামাজের সময়সূচি (২১ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৪:৪৪

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯