• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০৫:২০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৬

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২২

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

২৮ সেপ্টেম্বর সোমবার এ হামলার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

আরাকান আর্মির দাবি, সোমবার কিয়াউকতাও শহরে বিমানহামলা চালানো হয়।

স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং জানান, তার দল ওই এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। হামলার স্থানটি মূল সংঘাত এলাকা থেকে অনেক দূরে ছিল এবং চলমান সংঘাতের সঙ্গে ওই এলাকার কোনো সম্পৃক্ততা ছিল না।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সশস্ত্র সংঘাত চলছে। এরপর আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

তবে বিমান হামলার বিষয়ে আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশটির সরকার এর আগে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সংযম দেখায়।

আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের ভাষ্য অনুযায়ী, রাখাইনে সাম্প্রতিক সময়ের প্রাণঘাতী বিমান হামলাগুলোর মধ্যে কিয়াউকতাওয়ের হামলাটি অন্যতম। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পশ্চিম রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:১৯





টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৭:০৫