• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সকাল ১০:০৩:৪২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র আঘাত করলে পাল্টা আঘাত হবে: ইরানের স্পিকার

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২১:২৬

যুক্তরাষ্ট্র আঘাত করলে পাল্টা আঘাত হবে: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

স্থানীয় সময় ১৩ এপ্রিল রোববার রাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের হুমকি দিয়ে ইরানকে দমানো যাবে না।

Ad
Ad

ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের ‘লকড অ্যান্ড লোডেড’ বক্তব্যের প্রতিক্রিয়ায় ঘালিবাফ বলেন, ‘এই হুমকির কোনো প্রভাব ইরানি জাতির ওপর পড়বে না। আপনি যদি যুদ্ধ করতে চান, তবে আমরাও প্রস্তুত। আর যদি যুক্তির পথে আসেন, আমরা তাতেই এগোতে প্রস্তুত।’

Ad

তিনি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনায় ইরান গঠনমূলক ভূমিকা রেখেছিল এবং কিছু ক্ষেত্রে অগ্রগতিও হয়েছিল। তবে ট্রাম্পের কঠোর অবস্থান ও পরবর্তী অবরোধের ঘোষণায় সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

ঘালিবাফ আরও বলেন, “আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। তারা চাইলে আমাদের ইচ্ছাশক্তি আবারও পরীক্ষা করে দেখতে পারে—তাতে আমরা আরও বড় জবাব দিতে প্রস্তুত।”

উল্লেখ্য, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালীতে সম্ভাব্য নৌ-অবরোধের ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এদিকে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এমন প্রেক্ষাপটে ঘালিবাফের বক্তব্য দুই দেশের মধ্যে সম্ভাব্য সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৬:৫২








চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল
১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৬:২৪


Follow Us