• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৬:৫৬ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে শনিবার সর্বোচ্চ হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

২৯ মার্চ ২০২৬ সকাল ১০:০০:১৩

ইরানে শনিবার সর্বোচ্চ হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: দ্যা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে শনিবার ২৮ মার্চেই ইরানে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা ইরানজুড়ে অন্তত ৭০১টি হামলার ঘটনা রেকর্ড করেছে।

সংস্থাটির মতে, এক মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক দিনে এত বেশি হামলার ঘটনা খুব কমই দেখা গেছে এবং এই হামলাগুলোর মধ্যে ৭৪ শতাংশই হয়েছে দেশটির রাজধানী তেহরানে।

Ad
Ad

তাদের হিসেবে, এখন পর্যন্ত এই সংঘাতে ১ হাজার ৫৫১ জন ইরানি বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩৬টি শিশু রয়েছে।

Ad

ওদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকার এর নিন্দা করে বলেছে, ইরান দেশটিকে যুদ্ধে জড়াতে চাইছে।

যদি হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে।

লেবাননে ইসরায়েলের হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, নিহতদের একজন হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন, তিনি আসলে ইরান-সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য ছিলেন।

সূত্র: বিবিসি
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫






Follow Us