• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩০:৩৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা বেরোবিতে অনুষ্ঠিত

৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৫

পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা বেরোবিতে অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী নির্ধারিত ছয়টি আঞ্চলিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম কেন্দ্র হিসেবে এ পরীক্ষার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় রংপুর অঞ্চলের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন করেন।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, আবাসন, ভাতা এবং অন্যান্য শিক্ষা-সহায়তা প্রদান করা হবে|

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রোগ্রাম ডিরেক্টর রাও মুহাম্মদ আজহার, ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কালচারাল সেক্রেটারি (সাংস্কৃতিক সচিব) আনিল আসগর কালহোরো এবং প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মুহাম্মদ আনোয়ার।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি কর্মসূচিকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯