আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং চীন-সহ বেশ কয়েকটি দেশের যৌথ উদ্যোগ কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের ওপর নির্ভরশীল, তাদেরই এই গুরুত্বপূর্ণ পানিপথের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত।


ট্রাম্পের মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এককভাবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়; বরং এটি একটি যৌথ উদ্যোগ হওয়া প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, যে দেশগুলো এই পথ দিয়ে তেল পায়, তাদেরই নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখা উচিত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য থেকে বোঝা যায় যে হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। বিশেষ করে ইরান কার্যত এই পথ বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই অঞ্চলে বিপুল সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে স্পষ্ট যে, গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখা ওয়াশিংটনের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available