টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে মিজানুর রহমান(৬৫) নামে এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে।


নিহত মিজানুর রহমান মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালের ৯ম তলায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেনের সিলিন্ডারটি তার বেডের কিনারায় ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় নিচতলা থেকে লিফট ৯ম তলায় পৌঁছলে রোগী ও স্বজনরা বের হয়ে যাওয়ার সময় অরক্ষিত অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ধাক্কা ধাক্কা লাগে। এতে অক্সিজেন সিলিন্ডারটি রোগী মিজানুরের মাথায় পড়ে তিনি গুরুতর অঅহত হন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ জানান, রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। লিফটে নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু জানান, ঘটনাটি যেভাবে ঘটেছে এটি সম্পূর্ণ অব্যবস্থাপনা। তারপরও এ বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available