• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৭:৫৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:০৬:৩৯

এবার ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমান বাহিনী ইরানের খারগ দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপটির তেল স্থাপনাগুলোকে এই হামলার আওতার বাইরে রাখা হয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরানের কাছে খারগ দ্বীপের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বীপটিকে ইরানের ‘রাজমুকুট’ হিসেবে উল্লেখ করেছেন, যা দ্বীপটির কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বকেই নির্দেশ করে।

Ad
Ad

পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানের উপকূলীয় শহর বুশেহরের কাছে অবস্থিত খারগ দ্বীপকে দেশটির তেল অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

Ad

ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোতে লোড করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি হয়ে চীনসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

বিশ্লেষকদের মতে, খারগ দ্বীপে হামলা মানে সরাসরি ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে আঘাত হানা। ফলে এই হামলার প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ওঠানামা তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮






ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৬:২৮



Follow Us