আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সাম্প্রতিক হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর একটি বড় অংশ এখন আর কার্যকর নেই।
২৬ জুলাই রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA)-এর প্রকাশিত প্রতিবেদনে তার এ বক্তব্য তুলে ধরা হয়।
আকরামিনিয়া বিশেষভাবে ইরাকের ইরবিলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটির কথা উল্লেখ করে দাবি করেন, সেখানে মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অব্যাহত থাকলে ইরান আগের মতোই সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তার ভাষ্য, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানি জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততক্ষণ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি স্বাধীনভাবে ইরানের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আইআরএনএ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available