• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৪০:২১ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

জনগণ একজোট হলে সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়: প্রকাশ রাজ

২৬ জুলাই ২০২৬ সকাল ১১:০০:৫৪

জনগণ একজোট হলে সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়: প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক: ভারতের শিক্ষা ব্যবস্থা ও নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে অভিনেতা প্রকাশ রাজ সামাজিক মাধ্যমে লেখেন, ‘অভিনন্দন আমার বীর তরুণরা। সোনম ওয়াংচুক স্যারসহ যারা এই আন্দোলনের পাশে ছিলেন, তাদের সবাইকে স্যালুট। আপনারা প্রমাণ করেছেন, জনগণ একজোট হলে একটি সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়।’

অভিনেতা বিজয় ভার্মা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ... দোয়াও মে ইয়াদ রাখনা।’

অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এ ঘটনাকে তরুণদের ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন।

অভিনেত্রী তিলোত্তমা শোম লেখেন, ‘এই ঐতিহাসিক তরুণ আন্দোলনের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি কতটা।’

অভিনেতা ঈশান খাট্টার বলেন, ‘আজ পুরো ভারতের জয়। গণতন্ত্রের জয়। কোটি মানুষের সম্মিলিত প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিয়েছে।’

গায়ক আরমান মালিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘পাওয়ার অব দ্য ইউথ।’ এছাড়া স্বরা ভাস্কর, দিয়া মির্জা, গুল পানাগ, ওয়ামিকা গাব্বি ও কৌতুকশিল্পী বীর দাসও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাহস ও ঐক্যের প্রশংসা করেছেন।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান লেখেন, দেশের তরুণদের আস্থা ও ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us