• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০২:১৫ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

কান ধরে ক্ষমা চাইলেন বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা

২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৭:০৭

কান ধরে ক্ষমা চাইলেন বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জেন জির কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি কান ধরে ওঠবসও করেন আর এরপর বেশ আলোচনা হচ্ছে।  হিন্দুস্তান টাইমসে জানা যায় এর পেছনের কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই।  

ভিডিওতে সোনাক্ষী বলেন, আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনও এমন বলব না। আপনাদের স্যালুট। আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন। এ কথা বলেই তিনি ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করেন। পরে মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। ভিডিওতে তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিনি আন্দোলন নিয়ে একাধিকবার সামাজিক মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেন। তাই তার এই ভিডিওকে অনেকেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।

সোনাক্ষী সিনহার পাশাপাশি বীর দাস, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, রিদ্ধি ডোগরা, রোহিত সারাফ, ঈশান খট্টর, প্রিয়াঙ্কা চোপড়া, সানি হিন্দুজা, রাশি খান্না ও শিবানি আখতারের মতো তারকারাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮



Follow Us