• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৪৬:১১ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

কুর্দিদের ইরানে স্থল অভিযান চালানোর তথ্য মিথ্যা: ইরান

৫ মার্চ ২০২৬ সকাল ০৮:১২:০০

কুর্দিদের ইরানে স্থল অভিযান চালানোর তথ্য মিথ্যা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশ সময় ৫ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে দাবি করা হয় ইরাক থেকে ইরানে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করেছে এবং তারা সেখানে স্থল অভিযান শুরু করে।

তবে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরাক সীমান্তে এমন কিছু হয়নি এবং সীমান্ত স্থিতিশীল আছে।

Ad
Ad

এছাড়া ইরাকের কুর্দিস্থানের আঞ্চলিক সরকারও এক বিবৃতিতে বলেছে, তাদের এখান থেকে কোনো যোদ্ধার ইরানে প্রবেশের ঘটনা ঘটেনি।

Ad

তবে কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, তাদের কয়েক হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমানশাহ প্রদেশে অবস্থান করছে। যারা সুযোগ বুঝে বা যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে ইরানে প্রবেশ করবে।

কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে একটি সূত্র দাবি করে, ইরানে ইতিমধ্যে কুর্দিদের স্থল অভিযান শুরু হয়েছে।

সূত্র: তাসনিম, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
৫ মার্চ ২০২৬ সকাল ০৯:৩১:১১







Follow Us