• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১০:৫৮ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত ‘ই-হেলথ কার্ড’

৫ মার্চ ২০২৬ সকাল ০৯:২৭:১১

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত ‘ই-হেলথ কার্ড’

অনলাইন ডেস্ক: দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ের মধ্যে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪ মার্চ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ মহলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাইজড করার লক্ষ্যে প্রধানমন্ত্রী এই কার্ড চালুর ওপর গুরুত্বারোপ করেছেন। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা সরকারের অন্যতম প্রধান নীতি উল্লেখ করে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

Ad
Ad

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

Ad

ই-হেলথ কার্ড মূলত একটি ডিজিটাল ডাটাবেস হিসেবে কাজ করবে। এর আওতায় প্রতিটি নাগরিকের জন্য একটি নির্দিষ্ট কার্ড থাকবে, যেখানে তাদের যাবতীয় মেডিকেল রেকর্ড বা চিকিৎসার ইতিহাস সংরক্ষিত থাকবে। ফলে কোনো রোগী দেশের যেকোনো প্রান্তে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার পূর্বের শারীরিক অবস্থা ও রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

প্রাথমিকভাবে একটি জেলাকে 'পাইলট প্রকল্প' হিসেবে বেছে নিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত একটি সমন্বিত ‘রেফারেল নেটওয়ার্ক’ তৈরি করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

স্বাস্থ্যকর্মী নিয়োগ ও সেবার মানোন্নয়ন

বৈঠকে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় নারী ও পুরুষের অনুপাত হবে ৮০:২০। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক ও কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিশেষ করে দুর্গম ও প্রান্তিক এলাকায় চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে কঠোর তদারকির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল পদ্ধতির কোনো বিকল্প নেই। সরকার আশা করছে, এই ই-হেলথ কার্ড চালুর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাঁসের মাংসের যত উপকারিতা
হাঁসের মাংসের যত উপকারিতা
৫ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:২২







বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
৫ মার্চ ২০২৬ সকাল ০৯:৩১:১১


Follow Us