• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০৫:৩৬ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

খামেনিকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে

৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৩৩

খামেনিকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর।

৪ মার্চ বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

আরও পড়ুন

হাসিনার সমর্থকরা নাশকতা করছে: নিউইয়র্ক টাইমস

খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল।

জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স নিউজ।

আরও পড়ুন

যে কোনো মূল্যে অটুট থাকবে ইরান-রাশিয়া বন্ধুত্ব: রোসাটমের প্রধান

সূত্র: আরব নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫