• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৪৫:১৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানে স্থল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৪ মার্চ ২০২৬ সকাল ০৮:০২:১২

কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানে স্থল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চলের কুর্দি যোদ্ধাদের মাধ্যমে ইরানে সম্ভাব্য স্থল হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ৩ মার্চ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ইরাকে অবস্থানরত কুর্দি নেতাদের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দি যোদ্ধাদের গোপনে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়েও কথা হচ্ছে।

Ad
Ad

ইরাকের কুর্দিস্তান অঞ্চল কুর্দি যোদ্ধাদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সীমান্তবর্তী এলাকায় তাদের কয়েক হাজার যোদ্ধা অবস্থান করছে বলে জানা গেছে।

Ad

এদিকে পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্তত কয়েক ডজন ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে, যাতে সম্ভাব্য কোনো অভিযান শুরু হতে না পারে।

একজন কুর্দি কমান্ডার সিএনএনকে জানান, আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিম ইরানে স্থল অভিযান শুরুর সম্ভাবনা রয়েছে। আরেকটি সূত্র দাবি করেছে, তাদের প্রাথমিক লক্ষ্য হবে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আঘাত হানা, যাতে বড় শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ জোরদার হয়।

তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান বাস্তবায়নে ইরানের ভেতরের কুর্দিদের পাশাপাশি ইরাকের কুর্দি গোষ্ঠীগুলোর সমন্বিত সহায়তা প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, কুর্দিদের মাধ্যমে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করে ইরানে সরকার পরিবর্তনের ক্ষেত্র তৈরি করার বিষয়টি পরিকল্পনায় থাকতে পারে।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us