• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৩৩:০৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিনস অ্যাওয়ার্ড পেল কুবির ২৮ শিক্ষার্থী

৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৪:৫৫

ডিনস অ্যাওয়ার্ড পেল কুবির ২৮ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা অনুযায়ী অনুষদভুক্ত পাঁচটি বিভাগের স্নাতক উত্তীর্ণ মোট ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।

৩ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

Ad

অনুভুতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিভাগের প্রভাষক মো. শাফায়েত হোসেন বলেন, 'আজ যারা পুরস্কার পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন। এ সম্মাননা শুধু একটি সনদ নয়, বরং দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের স্বীকৃতি।'

প্রক্টর ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আজকের মেলাটা হচ্ছে মেধাবীদের মেলা। তোমরা সেরাদের সেরা হয়েছ তাই এই অ্যাওয়ার্ড, তোমরা যারা আজকে সম্মানিত হয়েছ, সেটা সারাজীবন ধরে রাখার  চেষ্টা করবে।'

উপাচার্য ড. হায়দার আলী বলেন, 'একটা বিশ্ববিদ্যালয় উন্নত হয় ঐ বিশ্ববিদালয়ের ছাত্রছাত্রীর কোয়ালিটির উপর ভিত্তি করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপরের উঠতে হলে যা প্রয়োজন তার একটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান। যার ইতিমধ্যে সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখন ভালো ছাত্ররা আসা শুরু করেছে, র‍্যাগিং কমে গিয়েছে। আশা করি, আগামী পাঁচ বছরের মধ্যে সেরাদের সেরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।'

অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, 'আজকের দিনটি বিজ্ঞান অনুষদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায় হিসেবে সংযোজিত হলো। প্রথমবারের মতো আমরা বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ও প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করছি। এই নীতিমালা প্রণয়ন এবং তার আলোকে সম্মাননা প্রদান আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত করার একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us