• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১০:৫৩ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২ মার্চ ২০২৬ দুপুর ১২:১৭:০১

কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় ২ মার্চ সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্তের সময় অন্তত একজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটে।

Ad
Ad

এর আগে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সেইসঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

১ মার্চ রোববার জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের হামলার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
২ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৩:৩৪


সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
২ মার্চ ২০২৬ দুপুর ১২:২৩:২৯


Follow Us