আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে।


চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন—ইরান চুক্তিতে না এলে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের দাবি, এমন বক্তব্য সামরিক আগ্রাসনের ঝুঁকি বাড়াচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে।
তেহরান যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ শক্তি প্রয়োগের হুমকি’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরান বলেছে, তারা এখনো কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত।
তবে সতর্কবার্তায় বলা হয়েছে, সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে পৌঁছাতে ইরানের হাতে সর্বোচ্চ ১৫ দিন সময় রয়েছে; অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available