• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫৮:০৭ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে স্ত্রী নিহত

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৩:৫৪

পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে স্ত্রী নিহত

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় স্বামীর মারপিটে লাইলী খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Ad

নিহত লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে লাইলী খাতুন গুরুতর আহত হন। পরে তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

আটঘরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে স্ত্রী নিহত
পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে স্ত্রী নিহত
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৩:৫৪


‘নদী-খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু’
‘নদী-খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু’
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:৫৪


Follow Us