• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ১১:০১:২২ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:২৭

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী একটি আবাসনে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

Ad

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলার পর ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

Ad
Ad

আরসিএমপি জানায়, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের প্রাণ নিয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের মৃত্যুর সঙ্গে স্কুলে হামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর আশপাশের বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:৪১




ট্রাম্পকে নিয়ে সাবেক পুলিশপ্রধানের দাবি
ট্রাম্পকে নিয়ে সাবেক পুলিশপ্রধানের দাবি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৫

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:২৭




Follow Us