• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৪:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৩:০৩

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করে। খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

Ad

সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো কারণে মার্কিন নাগরিকরা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে না পারলে, তারা যেন দ্রুত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেন। নিরাপদ স্থান হিসেবে নিজ বাসভবন অথবা অন্য কোনো সুরক্ষিত ভবনের কথা উল্লেখ করা হয়েছে।

Ad
Ad

এই সতর্কতা এমন এক সময়ে দেওয়া হলো, যখন ৬ ফেব্রুয়ারি শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা মার্কিন নাগরিকদের জন্য এ ধরনের সতর্কবার্তা জারির বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরান আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে জানান, আলোচনায় শুধু পারমাণবিক কর্মসূচিই নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নীতি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া সহায়তা এবং নিজ দেশের নাগরিকদের প্রতি আচরণ, এসব বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে হবে।

অন্যদিকে ইরানের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় তেহরান রাজি নয়। পারমাণবিক ইস্যুর বাইরে অন্য কোনো বিষয় আলোচনায় এলে পুরো বৈঠক প্রক্রিয়া ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬






Follow Us