• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫১:৫৮ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

নিউইয়র্কে পৌঁছেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার

৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০১:৫৫

নিউইয়র্কে পৌঁছেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর কার্যালয়ে নেওয়া হয়। মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে তাকে আদালতে তোলা হবে।

৪ জানুয়ারি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক সিটিতে মোট তিনটি হেলিকপ্টার অবতরণ করে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, এর একটি হেলিকপ্টারে ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী।

হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে অবতরণ করে। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্যে গাড়িবহরযোগে মাদুরোকে ডিইএ’র সদরদফতরে নেওয়া হয়।

ডিইএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে।

মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার—সংক্ষেপে এমডিসি—যুক্তরাষ্ট্রের একটি কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। এখানে আগে রাখা হয়েছিল র‍্যাপার আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সর্বশেষ শন ‘ডিডি’ কম্বসকে।

মার্কিন আদালতের নথি অনুযায়ী, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬