• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৫:৫৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:৪৩

আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের

নিজস্ব প্রতিবেদক : আইভী-বদিসহ জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্তদের জামিনে মুক্তির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যার অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের একের পর এক জামিনে মুক্তি বিচারপ্রক্রিয়া ও জনআকাঙ্ক্ষা পরিপন্থী।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার নিশ্চিত না করে তাদের জামিন দেওয়া উদ্বেগজনক।

আরও পড়ুন

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন: অলি আহমেদ

গোলাম পরওয়ার উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে একই ধরনের মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, গণহত্যা ও সহিংসতার অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের জামিনে মুক্তি দেওয়া হলে তারা প্রভাব খাটিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করতে পারে এবং পুনরায় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আলোচিত মামলাগুলোর স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুরুতর অভিযোগে অভিযুক্তদের জামিন পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন

গণরায়কে উপহাস করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

বিবৃতিতে আরও বলা হয়, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে আইন ও সংবিধানসম্মত প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা না হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে। দলটি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৪:০৬







একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০