• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:২৪ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাকের ধাক্কায় বাসে আগুন, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৭:২৩

ট্রাকের ধাক্কায় বাসে আগুন, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটকের চিত্রদুর্গা বিভাগে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে জীবিত অবস্থায় পুড়ে ১০ জন নিহত হয়েছেন। বাসটি বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরের শীবামোগ্গার দিকে যাচ্ছিল।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় মহাসড়ক-৪৮ এ একটি ট্রাকের সঙ্গে বাসটি ধাক্কা খায়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাকটি অন্য প্রান্ত দিয়ে আসছিল। গতি এতই বেশি ছিল যে, ট্রাকটি সড়ক বিভাজক থেকে উড়ে এসে বাসে ওপর পড়ে।

আরও পড়ুন

দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গোদা বলেছেন, “একটি লরি ট্রাক সড়ক বিভাজকের ওপর থেকে উড়ে এসে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, ট্রাকটি বাসের ফুয়েল ট্যাংকে ধাক্কা মেরেছে। এরফলে বাসে আগুন লেগে যায়। বাসের কিছু যাত্রী আগুন থেকে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু অনেকে আটকা পড়েন। এ ঘটনায় আট বাসযাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।”

বাসটিতে ৩২ যাত্রী ছাড়াও চালক ও একজন কন্ডাক্টর ছিলেন। ট্রাক ধাক্কা দেওয়ার পর পুরো বাসটিতে আগুন লেগে যায়।

আদিত্য নামে এক যাত্রী বলেছেন, “ধাক্কা লাগার পর পর মানুষ চিৎকার করছিলেন। দুর্ঘটনার পর আমি পড়ে যাই। চারপাশে আগুন দেখতে পাই। দরজা খোলা যাচ্ছিল না। আমরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করি। মানুষ অন্যদের সহায়তা করার চেষ্টা করছিল। কিন্তু আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে, সাহায্য করা কঠিন হয়ে যায়।”

আরও পড়ুন

হামলা হলে এবার কোনো সীমারেখা মানবে না ইরান: ইব্রাহিম আজিজি

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২