• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৪:১০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

হামলা হলে এবার কোনো সীমারেখা মানবে না ইরান: ইব্রাহিম আজিজি

১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৫০

হামলা হলে এবার কোনো সীমারেখা মানবে না ইরান: ইব্রাহিম আজিজি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দেওয়া হলে আগের চেয়ে আরও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান কিংবা লক্ষ্যবস্তুর বিষয়ে কোনো সীমারেখা মানা হবে না বলে জানিয়েছেন তিনি।

১ নভেম্বর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইব্রাহিম আজিজি। খবর মেহের নিউজ।

তিনি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক। যেকোনো হুমকির জবাব আগের চেয়ে আরও কঠোরভাবে এবং তাৎক্ষণিক দেওয়া হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান কিংবা লক্ষ্যবস্তুর বিষয়ে কোনো সীমাবদ্ধতা থাকবে না।

আরও পড়ুন

নেতানিয়াহু-আইজেনকোটের ক্ষমতা ভাগাভাগির চুক্তি হচ্ছে

ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে আজিজি বলেন, দেশটির বিচক্ষণ ও দৃঢ়প্রতিজ্ঞ সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত এবং এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।

তিনি আরও বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও আরও কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও উন্মুক্ত থাকবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে আজিজি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অনুপযোগী করে দেওয়া হবে।

আরও পড়ুন

ইরানের আরও দুই পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ