• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৫:৫৫ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

৩ জুলাই ২০২৬ সকাল ০৯:৫৮:১২

খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতির অংশ হিসেবে তার কফিনের ওপর মাশহাদের ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা রাখা হয়েছে। শিয়া ধর্মীয় ঐতিহ্যে গভীর তাৎপর্য বহনকারী এই প্রতীকী পদক্ষেপকে শোক ও আত্মত্যাগের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আলী খামেনিকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, ইমাম রেজার মাজারের লাল পতাকা শিয়া ইসলামে ইমাম হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি, যিনি সপ্তম শতকে কারবালার যুদ্ধে শহীদ হন।

হাশেমির মতে, শিয়া মুসলিমদের কাছে কারবালার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও ঐতিহাসিক প্রতীক। ইরানের ইসলামিক প্রজাতন্ত্র খামেনির মৃত্যুকে সেই আত্মত্যাগের ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করার প্রতীকী বার্তা দিতেই এই লাল পতাকা ব্যবহার করছে।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us