• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৫৪:৩০ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলে লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ, নিন্দা জানাল ওআইসি

৩ জুলাই ২০২৬ সকাল ১১:৪৪:৫৩

ইসরায়েলে লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ, নিন্দা জানাল ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে লাউডস্পিকারে আজান প্রচারে বিধিনিষেধ আরোপের লক্ষ্যে একটি বিতর্কিত বিল প্রাথমিকভাবে পাস হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংস্থাটি এ উদ্যোগকে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার ক্ষুণ্ন করার শামিল বলে মন্তব্য করেছে।

এক বিবৃতিতে ওআইসি জানায়, মসজিদে লাউডস্পিকারে আজান প্রচার সীমিত করার এই পদক্ষেপ মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও ইবাদতের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

ওআইসি বিলটিকে ‘অকার্যকর ও বাতিলযোগ্য’ আখ্যা দিয়ে বলেছে, এটি বৈষম্যমূলক ও বর্ণবাদী চরিত্রের একটি আইনগত উদ্যোগ। সংস্থাটির ভাষ্য, ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করা এবং ওই অঞ্চলের আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার লক্ষ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে যে ধারাবাহিক নীতি অনুসরণ করছে, এই বিল তারই অংশ।

এর আগে ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিলটি ৫০-৩৬ ভোটে প্রাথমিক অনুমোদন পায়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদে শব্দবর্ধক যন্ত্র বা লাউডস্পিকার স্থাপন বা ব্যবহার করা যাবে না।

তবে বিলটি এখনও চূড়ান্ত আইনে পরিণত হয়নি। ইসরায়েলের আইন অনুযায়ী, এটি কার্যকর হতে হলে নেসেটে আরও তিন দফা পাঠ (রিডিং) ও প্রতিটি ধাপে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
৩ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৩৯








Follow Us