• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২৪:১৭ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের হুমকির পর যুদ্ধ শুরুর বার্তা দিলেন খামেনি

১৮ জুন ২০২৫ সকাল ০৮:১০:৫৩

ট্রাম্পের হুমকির পর যুদ্ধ শুরুর বার্তা দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হলো। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১৭ জুন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনি লিখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেন, ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে ইংরেজিতে লিখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা জায়ানবাদীদের কোনো দয়া দেখাব না।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন।’

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ, আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’

এর কিছুক্ষণ আগে দেয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।’ এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট লিখেন, ‘আনকন্ডিশনাল সারেন্ডার!’ (নিঃশর্ত আত্মসমর্পণ!)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২