• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪২:২৬ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

‘মোহাম্মদ’ নাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ

১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৪:১১

‘মোহাম্মদ’ নাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্সিকে নিয়ে উপহাস করার সময় মুসলিম বিশ্বের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৭ অক্টোবর শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডাল্টনে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের কারো নাম জানা না থাকলে কেবল ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে, কারণ শতকরা ৬৫ ভাগ ক্ষেত্রে এই নাম নিয়ে তিনি কখনো ভুল প্রমাণিত হয়নি। মূলত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডাল্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন।

ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে এনে ট্রাম্প রসিকতা করে বলেন, ইরান একমাত্র দেশ যেখানে কেউ দেশটির প্রেসিডেন্ট হতে চায় না। এ কথা বলার পর তিনি বেশ কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন যে তারা কেউ প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে চান কি না। ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: সৌদি আরবকে ইসরায়েল ব্যাপক সহায়তা করছে: ট্রাম্প

জনসভায় উপস্থিত শ্রোতাদের কাছ থেকে এই মন্তব্যের প্রেক্ষিতে সামান্য প্রতিক্রিয়া আসলেও মানবাধিকার সংস্থা এবং আমেরিকান মুসলিম অধিকার রক্ষা দলগুলো মুসলিম ও অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বারবার এমন অসম্মানজনক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস তাদের এক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান এবং দ্বিতীয় মেয়াদের নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া ও বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১২

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:১৫




প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
১৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬