• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৬:৫৯ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতির তথ্যে বিদেশি পিস্তল উদ্ধার

১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪

আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতির তথ্যে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের দেখানো মতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।

১৭ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী  নিশ্চিত করেছেন। এর আগে ১৬ অক্টোবর ভোরে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় তার বসতবাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা করা হয়েছে।

গ্রেফতার শফিকুল ইসলাম শরীফ (৩১) কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর শফিকুল ইসলাম শরীফকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

এরপর শুক্রবার ভোর ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে নিয়ে কৃষ্ণপুরা এলাকার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেখানো মতে বাড়ির উত্তর পাশে একটি সংকীর্ণ স্থানে পলিথিনে বিশেষভাবে লুকিয়ে রাখা সিলভার রঙের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগাজিনও ছিল।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১২

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:১৫




প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
১৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬