• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:১৪:২০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার

৯ অক্টোবর ২০২৪ রাত ০৮:৪৪:১২

রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার

আন্তর্জাতিক ডেস্ক: এবার রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। ৯ অক্টোবর বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস দুপুরে বিজয়ীদের নাম ঘোষণা করে।

পুরস্কার বিজয়ীদের মধ্যে ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক।

রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এর জন্য ডেভিড বেকারকে। অপরদিকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসঙ্গ প্রোটিনকে প্রাধান্য দিয়ে এ বছর রসায়নে নোবেল দেওয়ার সিদ্ধান্ত হয়।

নোবেল পাওয়া ডেভিড বেকার একেবারে নতুন ধরনের প্রোটিন তৈরি করেছেন। যা অনেকটা অসম্ভব বিষয় ছিল। অপরদিকে ডেমিস হাসাবিস এবং জন জাম্পার এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন যা দিয়ে ৫০ বছরের পুরোনো ‘প্রোটিনের জটিল কাঠামো অনুমান করার’ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এবারের নোবেল বিজয়ীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও গণনার মাধ্যমে প্রোটিনের পুরো বিষয়টি খোলাসা করেছেন। যা সব রসায়নবিদের স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন এখন সত্যি হওয়ার দ্বারপ্রান্তে আছে।  

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে হঠাৎ ফ্লাইট স্থগিত: ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নাকি গুজব?

১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪