• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:৫৪ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৭

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের আল্পাইন বা উচ্চ পাহাড়ি অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই বিমানে থাকা ৩ জনই নিহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে ভ্যালাইস আঞ্চলিক পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা সবাই প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ভেতরে থাকা ৩ জনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, নিহতদের মধ্যে ২ জন ব্রিটিশ নাগরিক।

দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: আনাদোলু

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬





এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭


এবার ৬ গোলে হারল বাংলাদেশ
এবার ৬ গোলে হারল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:১৩