• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৫:০২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের আল্পাইন বা উচ্চ পাহাড়ি অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই বিমানে থাকা ৩ জনই নিহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।এক বিবৃতিতে ভ্যালাইস আঞ্চলিক পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা সবাই প্রাণ হারিয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ভেতরে থাকা ৩ জনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, নিহতদের মধ্যে ২ জন ব্রিটিশ নাগরিক।দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।সূত্র: আনাদোলু