জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ভেসে উঠেছে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্রের শাখা নদে ওই মরদেহ ভেসে উঠে।
শিশু রোহান দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গারগ্রামের মনির হোসেনের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট শিশু রোহান বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবির দল বহু চেষ্টা করেও তার কোন সন্ধান পায়নি। এর ২৪ দিন পর বৃহস্পতিবার সকালে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের শাখা নদে শিশু রোহানের মরদেহ ভেসে উঠে। পরে রোহানের স্বজনরা পরনের প্যান্ট দেখে তা সনাক্ত করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available