• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৭:৪৯ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৭ জন, খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬





এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭


এবার ৬ গোলে হারল বাংলাদেশ
এবার ৬ গোলে হারল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:১৩