• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১০:৩৭ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানকে সতর্কবার্তা দিল সৌদি-সহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

২ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৪:৫০

ইরানকে সতর্কবার্তা দিল সৌদি-সহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে উপসাগরীয় জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে জোটের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। খবর বিবিসি–এর।

১ মার্চ রোববার জিসিসিভুক্ত দেশগুলো জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

Ad
Ad

জিসিসির সদস্য দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত।

Ad

বিবৃতিতে জোটটি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে অবিলম্বে হামলা বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পথে ফেরার আহ্বান জানানো হয়।

এদিকে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন–তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে ইরানে হামলা শুরু করে ইসরাইল। পরে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সংশ্লিষ্ট ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। এতে ইসরাইলসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় বিভিন্ন পক্ষের আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us